প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তুমুল বৃষ্টি ও এ কারণে সৃষ্ট ভূমিধসের পর অর্ধশতাধিক মানুসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মধ্য ও পশ্চিমাঞ্চলজুড়ে হওয়া এ টানা বৃষ্টিপাত ১৬ লাখেরও বেশি জাপানিকে ঘরছাড়া করেছে।
বৃষ্টিসিক্ত এলাকাগুলোতে রোববারও প্রবল বর্ষণ হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ হনশু দ্বীপের পশ্চিমের চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ‘ঐতিহাসিক’ বর্ষণের মধ্যেও এলাকাগুলোর বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার বৃষ্টিতে চারজনের মৃত্যুর খবর দিয়েছিল এ রাষ্ট্রীয় গণমাধ্যম।
ভূমিধস এবং বৃষ্টির কারণে সৃষ্ট অন্যান্য দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা দিতে পুলিশ, অগ্নিনির্বাপন কর্মী ও আত্মরক্ষা বাহিনীর প্রায় ৪৮ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা।
বন্যা এবং আরও ভূমিধসের কারণে ১৬ লাখেরও বেশি জাপানি ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন; আরও ৩১ লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে চলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
জাপানের আবহাওয়া দপ্তর শুক্র ও শনিবারের মধ্যে ২৪ ঘণ্টায় কেবল শিকোকু দ্বীপের মোতোইয়ামাতেই ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।