তাহলে কি শেষপর্যন্ত রণবীর ও আলিয়া ভাট বিয়ের পিঁড়িতে বসছেন। তাদের দুজনের এই সম্পর্ক এখন বলিউড পারায় ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো তে রণবীরের প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়ে দিয়েছেন আলিয়া ভাট।
জামাই হিসেবে রণবীর কেমন হবে? তাকে কি আলিয়ার মা পছন্দ করেন কি না? এসব বিষয়ে আলিয়া ভাটের মাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘রণবীর ভাল ছেলে। তিনিও তাকে পছন্দ করেন।
তাছাড়া আলিয়ার মা আরও বলেন যে আলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না। আলিয়া যেভাবে চায় সেভাবেই সে থাকতে পারে। আলিয়া ভালো থাকলে তার মা ও ভালো থাকবে বলে জানান আলিয়া ভাটের মা সোনি রাজদান।
রণবীরের সাথে বিয়ের বিষয়ে দারুণ খুশি আলিয়ার মা। রণবীর জামাই হলে তাঁর আপত্তি নেই বলেই মনে করছেন অনেকে।

