জাহিদ বিন মনিরের কবিতা ‘হকিং’




জাহিদ বিন মনির

এক বাচালের সংস্পর্শে বুঝলাম; একাকীত্ব পছন্দ করি।
উঁচুতে বসলেই দেখা যায়-
ঢাল বেয়ে ওঠা মানুষটিকে কে জানি টেনে ধরেছে…
কে? নিউটন না আইনস্টাইন?
আসলে, তাড়নায় তাড়িত হচ্ছে সবাই;
প্রয়োজন চূড়ায় চড়া, পথ বাছার অবসর কই?
এখন ২০-এর পরে ১৮, ফোরজির যুগ; কি প্রতিযোগিতা!
অথচ মনের দ্বিধা মেটাতে প্রয়োজন হুইল চেয়ার।
মেলে নিজের জন্য সময়, হুকে বাধা থাকে মন।
তারপরেও ব্যাখ্যার দরকার আছে কি?
উদাহরণ: স্টিফেন হকিং।