সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ দুপুর একটায় মাঠে নামছে টাইগাররা।
দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের দল কেমন হচ্ছে? টাইগারদের সবশেষ ওয়ানডে খেলা একাদশে দেখা যেতে পরে অনেক পরিবর্তন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান

