জীবননগরে ‘এবলুম বাংলা’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ



জীবননগরে ‘এবলুম বাংলা’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে শতাধিক কোভিড পীড়িত কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী (সেমাই, চিনি, তেল, ডাল, লবণ, সাবান) বিতরণ করেছেন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র ডিরেক্টর ও এবলুম বাংলা এসসিসিএস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির সামি মুহিত।

আজ শনিবার (২৩মে) জীবননগর উপজেলার ৬টি স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।

জীবননগরে ‘এবলুম বাংলা’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

 

শনিবার এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জীবননগর পুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ (ওসি) সাইফুল ইসলাম, ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন আহমেদ,
৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিল মো. হযরত আলী। এছাড়া বিজনেস আওয়ার ২৪ এর বার্তাকক্ষ সম্পাদক আসীম সাঈদ, মাই টিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক সময়ের সমীকরণ প্রতিনিধি এ আর ডাবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিবৃন্দ এবলুম বাংলার এই কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ঈদ উপহার প্রাপ্ত ব্যক্তিরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

পেপার’স লাইফ/এ আর ডাবলু/চুয়াডাঙ্গা প্রতিনিধি