উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে জুভেন্টাসকে চমকে দিয়েছে অলিম্পিক লিঁও। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে নিজেদের মাঠে হারিয়েছে ১-০ গোলে।
জুভেন্টাসে বিপক্ষে ফারাসি ক্লাবটির এটি প্রথম জয়। এর আগে চারবার মুখোমুখি হয়েও জুভেন্টাসকে হারাতে পারেনি লিঁও।
বুধবার দিবাগত রাতে গ্রোউপামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় জুভেন্টাস। ম্যাচের চার মিনিটের মাথায় গোলের সুযোগ পায় তারা। রোনালদোর বাড়ানোর ক্রস পা স্পর্শ করতে পারেনি কুয়াদরাদো।
তবে ঠিকই গোলে ঠিকানা খুঁজে পায় লিঁও। ম্যাচের ৩১ মিনিটে হোউসেম আউয়ার বাড়ানো ক্রস পায়ের ছোঁয়ায় বল জালে পাঠান লুকাস তুজা।
৬৮তম মিনিটে সমতা ফেরার দারুণ একটি সুযোগ পায় জুভেন্টাস। আলেক্স সান্দ্রোর কাছ থেকে পাওয়া বল শট করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট তা। এরপর ৮৭তম মিনিটে গোলের দেখা পেয়েছিলেন দিবালা। তবে অফ সাইডের কারণে তা বাতিল করা হয়।
ম্যাচের বাকিটা সময় আর গোল না হলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ইতালিয়ান ক্লাবটিকে। আগামী ১৭ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে জুভেন্টাস স্টেডিয়ামে জুভেস্টাসের মুখোমুখি হবে লিঁও।

