করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্বে স্থবির হয়ে পড়েছে বিশ্বের ক্রীড়াঙ্গন। ইউরোপকে মৃত্যুপুরীতে পরিণত করা এ ভাইরাসের কারণে থেমে গেছে ইউরোপের বড় বড় লীগ।
এ ভাইরাসের থাবায় ইতালি এখন মৃত মানুষের কারখানায় পরিণত হয়েছে। সেখানে প্রদিন বাড়ছে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্বিগুন হারে। এ অবস্থায় স্থগিত রাখা হয়েছে দেশের সবধরনের ফুটবল।
স্বাভাবিকভাবেইইতালির শীর্ষ ক্লাব জুভেন্টাসের সব ফুটবলীয় কার্যক্রম এখন স্থগিত। এতে ক্লাবের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিও হয়েছে। ক্লাবের আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে বেতন থেকে একটা বড় অংশ ছাড় দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোসহ ক্লাবের সকল খেলোয়াড়।
তবে সব থেকে বড় খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। ইতালির ‘ইল মেসাগেরো’র বরাত দিয়ে মার্কা জানিয়েছে, করোনার কারণে সৃষ্ট সংকট কেটে গেলেও রোনালদোর বিশাল অঙ্কের বেতন দিতে হিমশিম খেতে হবে জুভেন্টাসকে। এক্ষেত্রে সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে তার অন্য কোনো ক্লাবে পাড়ি জমানো।
২ বছর আগে তুরিনে আসা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফুটবলারের বার্ষিক বেতন ৩১ মিলিয়ন ইউরো। এত বিশাল অর্থ দিতে হিমশিম খেতে হবে ইতালির চ্যম্পিয়নদের। তাই ক্ষতি পুষিয়ে নিতে রোনালদোকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে জুভেন্তাস, এমনটিই জানিয়েছে মার্কা।

