তুরস্কের রাজধানী ইস্তাম্বুুলে জেরুজালেম সংক্রান্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১৩ ডিসেম্বর তুরস্কের উদ্দেশ্যে রওনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাষ্ট্রপতি আবদুল হামিদকে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেন।
তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান মঙ্গলবার সকালে রাষ্ট্রপতিকে নিয়ে ইস্তাম্বুল পৌঁছবে এবং শীর্ষ সম্মেলন শেষে পরের দিন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
জানা গেছে, রাষ্ট্রপতি বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এ বিশেষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে (আল-কুদস আশ-শরীফ) একতরফাভাবে ইসরাইলের কথিত রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। এরপর তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের প্রকিয়া শুরু করে। এতে হুমকির মুখে পরেছে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া। এদিকে এই ঘটনার জেরে আরব-ইসরাইল দ্বন্দ্বে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলি বাহিনী দখল করে রেখেছে।
