‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ সিনেমার পর জমে উঠেছিল আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার অফস্ক্রিন রসায়ন। জনসম্মুখে মুখ না খুললেও বিভিন্ন সময় পাপ্পারাজ্জীদের ক্যামেরায় বেশ অন্তরঙ্গভাবেই ধরা পড়েছেন তারা।শোনা যাচ্ছে- পাট চুকে গেছে এই জুটির সম্পর্কের। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। আর এ অবস্থায় শ্রীলংকান সুন্দরি জ্যাকলিন ফার্নান্দোজের সাথে শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুজব।
সম্প্রতি আলিয়ার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘পাট চুকে গেছে সিদ্ধার্থ-আলিয়ার সম্পর্কের। আগে বহুবার এমন গুঞ্জন শোনা গেলেও এবার সত্যি ভেঙে গেছে তাদের প্রেম।’

ওই সূত্র আরও জানান, ‘একে অপরকে এড়িয়ে চলছেন সিদ্ধার্থ-আলিয়া। এমনকি কেউ কারও সঙ্গে কথাও পর্যন্ত বলছেন না। দূরত্ব বজায় রাখছেন তারা। সম্প্রতি সময়ে তাদের মধ্যে বহুবার কথা কাটাকাটি হয়েছে। এ কারণে তারা একসঙ্গে কাজ না করারও সিদ্ধান্ত নিয়েছেন।’
এদিকে এই কঠিন সময়ে নাকি সিদ্ধার্থের জীবনে আগমন ঘটেছে জ্যাকলিনের। সিদ্ধার্থ এবং জ্যাকলিন বর্তমানে ‘অ্যা জেন্টেলম্যান’ নামে এক সিনেমায় কাজ করছেন। সিনেমায় কাজ করতে গিয়েই নাকি জমে উঠেছে এই দুজনের রসায়ন। তবে এদের ঘনিষ্ট একটু সূত্র জানিয়েছে, এরা শুধুমাত্রই ভাল বন্ধু। এখন দেখা যাক এ তথ্য কতটা সত্য।
