অ্যাকশন সিনেমা দেখেন আর জ্যাকি চ্যানকে চিনেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। অ্যাকশন সিনেমার ভক্ত যারা তাদের কাছে তার নামটি বেশ প্রিয়। তবে শুধু অ্যাকশনের জন্য নয়, অভিনয় দক্ষতার জন্যও তিনি বিখ্যাত। জনপ্রিয় এই অভিনেতা সম্পর্কে আজ থাকছে কিছুু অজানা তথ্য। চলুন জেনে নেই;
• জ্যাকি চ্যানের মূল নাম চ্যান কং-স্যান।
• জ্যাকি চ্যান মোট ৭টি ভাষা জানেন।
• ড্রাগন লর্ড সিনেমায় একটি দৃশ্যের জন্য তিনি মোট ২৯০০ টেক নিয়েছিলেন।
• জ্যাকি চ্যান একজন প্রশিক্ষণ প্রাপ্ত গায়ক। তিনি এ পর্যন্ত ৫টি ভাষায় মোট ২০টি অ্যালবাম প্রকাশ করেছেন।
• চ্যান তার মায়ের গর্ভে ছিলেন ১২ মাস।
• চ্যানের মা ছিল একজন আফিম স্মাগলার এবং বাবা ছিল গোয়েন্দা।
• ব্রুস লির একটি সিনেমায় স্ট্যান্টম্যান হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেন তিনি।
• জ্যাকির সিদ্ধান্ত অনুযায়ী তার ছেলে উত্তরাধীকারসূত্রে কোনো সম্পত্তিই পাবে না।
