লেখক: কাজী মনির
জ্যোৎস্না টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে ডাক্তার সাহেবের কাছে গেলো। ডাক্তার শেষ পরীক্ষাসহ সকল পরীক্ষার রিপোর্ট বিকালে পাবে বলে জ্যোৎস্নাকে আশ্বাস দিল। সেই সাথে জানালো: ওরা ভাল লোক না, তোমরা তো গ্রাম থেকে আসো সে জন্য বুঝতে পার না। মানুষকে ঠকানোই ওদের কাজ। তুমি বিকেলে রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে দেখা করবে। একজন গার্ডকে দেখায়ে বললো: ওদের কাছ থেকে আমার চেম্বার চিনে নেবে
বিভিন্ন পরীক্ষা করাতে গিয়ে বাবলু যেন আরও বেশি দুর্বল হয়ে পড়েছে! বারান্দায় নির্ধারিত জায়গায় এসে বেহুঁশের মত পড়ে আছে। প্রলাপ বকার মতই জ্যোৎস্নাকে বলছে: আমার সবকিছু কেমন যেন ওলটপালট লাগছেরে মা। তুই আমাকে তাড়াতাড়ি বাড়ী নিয়ে চল।
জ্যোৎস্না বললো: আমারো আর ভাল লাগছে না বাবা। আমরা রিপোর্টটা পেলেই রাতের গাড়ীতে বাড়ী ফিরে যাবো বাবা!
এমন সময় সেই দুইজন যন্ডামার্কা ছেলে এসে, জ্যোৎস্নাকে শুনিয়ে শুনিয়ে বলছে: রাতেই ছুড়িটারে গায়েব কইরা দিমু! আকরাম চাচার লগে গাদ্দারীর ফল হাড়ে হাড়ে টের পাইব’’!
জ্যোৎস্না শোনার পরও কোন জবাব দিল না, বাবলু মেয়ের দিকে রক্তশূন্য দৃষ্টিতে চেয়ে রইলো। জ্যোৎস্না কি করবে কিছুই ভাবতে পারছে না। এ কোন বিপদে এসে পড়লো! ভয়ে জড়সড় হয়ে বাবাকে জড়ায়ে ধরে বসে আছে। তার চোখেও রাজে্যর ভয় আর আশংকা।
ওরা চলে যেতেই জ্যোৎস্না বললো: চল বাবা এখানে না থেকে আমরা রিপোর্ট রুমে যাই। বাবলু বলল, তাই চল মা।
বিকেলের কথা বললেও রিপোর্ট পেতে সন্ধ্যা হয়ে গেল। ডা৩ার রিপোর্ট দেখতে দেখতে জ্যোৎস্না কে ভিতরে ডেকে নিল। জ্যোৎস্না ভিতরে গিয়ে বসলেও তার সাথে বেশ কিছুক্ষণ পর কথা বললো, রিপোর্টের উপর চোখ রেখেই জিজ্ঞাসা করলো: বাড়ীতে তোমার আর কে কে আছে? তোমার সাথে কেউ আসেনি?
জ্যোৎস্না বললো: বাবা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই! মা আমাকে জন্ম দিয়েই মারা গেছে। জে ̈াৎস্নার চোখ ভরা পানি আর বেদনা ভরা মুখখানির দিকে অপলক চেয়ে রইল ডাক্তার ।
জ্যোৎস্না কেঁদে কেঁদে বললো: স্যার আমার বাবা বাঁচবে তো।
ডাক্তার কি বলবে বুঝে উঠতে পারছে না অনেকক্ষণ পর আস্তে করে বললো: বাঁচা মরার মালিক আল্লাহ, তোমার বাবার অবস্থা তেমন ভাল না। তুমি কালই তোমার বাবাকে নিয়ে বাড়ী চলে যাও।
জ্যোৎস্না হাউমাউ করে কেঁদে ডাক্তারের পা জড়িয়ে ধরে বললো: স্যার আমার বাবা মরে গেলে আমার বলতে আর কেউ থাকবে না! যত টাকা লাগে আমি দেব আমাদের ভিটে বাড়ি বিক্রি করে আপনাকে টাকা দেব। তবু আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে ভাল করে দেন।
ডাক্তার দুহাতে জ্যোৎস্নাকে তুলে বলে: আমি তো বলিনি তোমার বাবা বাঁচবে না! আল্লাহ যদি দয়া করে, তোমার বাবা সেরে উঠবে। তুমি কালই তোমার বাবাকে নিয়ে বাড়ী যাও, আর হ্যাঁ ওরা কি তোমাকে টাকা ফেরৎ দিয়েছে? জ্যোৎস্না দুজনের কথাগুলো ডা৩ারকে বললো। ডাক্তার কলিংবেল টিপে গার্ড ডেকে টাকা ফেরত দেওয়ার কথা জানতে চাইলে গার্ড জানালো পাঁচ হাজার টাকা ওরা নিয়ে এসেছে। ডা৩ার সাহেব নিজে ওদের ডেকে টাকা নিজে ফেরত নিয়ে ওদের বিদায় করে দিলো।
তারপর টাকাগুলো জ্যোৎস্নার কাছে দিয়ে বললো: সাবধানে রেখে দাও কেউ জানতে চাইলে বলবে ডাক্তার টাকা ফেরত দেয়নি। তোমার কাছে টাকা আছে জানলে ওরা ঝামেলা করতে পারে। তুমি রাতটা হাসপাতালে থেকে কালই বাবাকে নিয়ে বাড়ী ফিরে যাবে। আর কয়েকটা ঔষধ দিলাম রাতে বাবাকে খাওযাবে। কোন চিন্তা করো না আল্লাহকে ডাকো, আল্লাহ্্ তোমার বাবাকে ভালো করে দেবেন। বলে রিপোর্টগুলো গুছিয়ে ফেরত দিল জ্যোৎস্না চোখ মুছতে মুছতে ডা৩ারের চেম্বার থেকে বেরিয়ে বাবার কাছে এলো।
