ঝিনাইদহে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার একজন, শৈলকূপার ২ জন এবং হরিণাকুণ্ডের একজন। এদের মধ্যে একজন স্বাস্থ্য পরিদর্শক আছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের মেডিকেল অফিসার প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় থেকে সকালে ৪০ জনের নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।
উল্লেখ্য। গত ২৫ এপ্রিল প্রথম ঝিনাইদহে করোনা শনাক্ত হয়।
