টাকা না পেয়ে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের উলিপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ইসলামপুর গ্রামে।

বাবার কাছে টাকা চেয়েছিলো ওই শিক্ষার্থী। তার বাবা টাকা না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করে দশম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো: বেলাল হোসেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত ইসলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা জাবেদ মন্ডলের কন্যা নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আঞ্জু খাতুন (১৫) শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।

পরে পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে শয়ন কক্ষের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে আঞ্জু খাতুনকে ঘরের আড়ার (ধরনা) সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ সময় তার মা জোলেখা বেগম ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখে ওই এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। স্বজনরা জানায়, নিহত আঞ্জু খাতুন ৯ ভাই বোনের মধ্যে ৮তম ছিলেন।

এ ব্যাপারে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) তাজরুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ায় পর রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার