টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সেঞ্চুরি




গত কয়েক বছরে ক্রিকেটে এক আমূল পরিবর্তন এসেছে। আক্রমনাত্বক ক্রিকেটে যেন ব্যাটসম্যানদেরই রাজত্ব। দর্শকরাও এখন দেখতে চায় ছয় চারের ফুলঝুরি। রানের ফোয়ারায় মাততে চায়, উৎসব করতে চায়।

আর সেসব কারণেই বিপুল জনপ্রিয়তা লাভ করে টি-২০ ফরমেট। ব্যাটসম্যানরাও অতি উৎসাহী হয়ে ব্যাট চালিয়ে আনন্দ দেয় ভক্ত সমর্থকদের। তেমনই এক অতিমানবীয় এক টি২০ ম্যাচ দেখলো আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট। আফগানিস্তানের ঘরোয়া টি২০ লীগ প্যারাগন ন্যানগরহর টি২০ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে খতিজ ক্রিকেট একাডেমির হয়ে কাবুল স্টার ক্লাবের এর বিপক্ষে এই মহাকাব্যিক ইনিংসটি খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ। ৭১ বলে অবিশ্বাস্য ২১৪ রান করেন তিনি। তার এই রানে ছিল ২১ টি ছয় ও ১৬ টি চারের মার।

খতিজ ক্রিকেট একাডেমির হয়ে শফিকুল্লাহ তার ভাই ওয়াহিদউল্লাহর সাথে মিলে ২৯২ রানে জুটি গড়েন। কাবুল স্টারসের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫২ রান ৩৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অল আউট হয় কাবুল স্টারস ক্লাব। খতিজ ক্রিকেট একাডেমি ২৪৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে। আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ২০টি ওয়ানডে ও ৩৫টি টি-২০ খেলেছেন শফিকুল্লাহ শাফাক।