শাহবাগে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে তিতুমীর কলেজ ছাত্র সিদ্দিকুরের চোখে আঘাত লাগার ঘটনার তদন্ত প্রতিবেদন ডিএমপি কমিশনারের কাছে জমা দিয়েছে পুলিশ।
বিক্ষোভের সময় খুব কাছ থেকে ছোড়া কাঁদানে গ্যাসের শেল চোখে লেগে সিদ্দিকুর আহত হন, তদন্তে এ তথ্য উঠে আসে বলে জানা গেছে। সেইসঙ্গে এ ঘটনায় পুলিশের সাত সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানা গেছে।
সোমবার সকালে ডিএমপির তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দেয়। এতে শাহবাগ থানার পরিদর্শক আবু জাফর আলী বিশ্বাস ও পরিদর্শক আবুল কালাম আজাদ ও পাঁচ কনস্টেবলকে অভিযুক্ত করা হয় বলে জানা যায়।
গত ২০ জুলাই শাহবাগে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে চোখে আঘাত পেয়ে আহত হন তিতুমীর কলেজ শিক্ষার্থী সিদ্দিকুর রহমান।
