টেবিল ক্লথের সুরে মুগ্ধ হবেন আপনিও!


paperslife

টেবিলের সামনে বসে জম্পেশ আড্ডা চলছে। এমন আড্ডায় আবার গান বাজনা না থাকলে কি হয়? এমন গান বাজনায় প্রয়োজন বাদ্যযন্ত্র। কিন্তু আড্ডা ছেড়ে উঠে যেয়ে বাদ্যযন্ত্র আনতে অনেক সময় বিরক্ত লাগে!

কোনো চিন্তা নেই। আপনার সামনে থাকা টেবিল ক্লথ আপনার জন্য বাজাবে গান।

অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি একদল সুইডিশ বিজ্ঞানী এই বিশেষ ধরনের টেবিল ক্লথ আবিষ্কার করেছেন।

এই সঙ্গীত শুনতে অতিরিক্ত কসরতের প্রয়োজন নেই। শুধু টেবিল ক্লথের ওপর হালকা চাপ দিলেই গানের সুরে বেজে।উঠবে বাজনা।

সুইডেনের স্মার্ট টেক্সটাইল নামক এক কোম্পানি এই টেবিল ক্লথ তৈরি করেছে। লি জুয়ো ও ম্যাটস জোহানসন নামক দুই বিজ্ঞানীর মাথায় প্রথমে আসে এমন চিন্তা।

তারপর তারা স্মার্ট টেক্সটাইলের সঙ্গে মিলে এক বিশেষ ধরনের কাপড় তৈরি করেন। সেই কাপড়ের সঙ্গে অনেকগুলো সেন্সর জুড়ে দেন।

ম্যাটস জোহানসন বলেন, ‘আমি গান ভালবাসি। আমরা কাপড়ের সঙ্গে সেন্সর লাগিয়ে মজার কিছু আবিষ্কার নিয়ে ভাবছিলাম। তারপরই এই গান শোনানো টেবিল ক্লথ আবিষ্কারের বুদ্ধি মাথায় আসে।’

তারা জানায়, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। বিনোদনের জন্য তাদের এই আবিষ্কার।