ট্রাম্পকে নিরাপত্তা দেবে হনুমান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

প্রথমবারের মত ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসা নিয়ে সমগ্র ভারত জুড়েই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্টের আপ্যায়নের কোনো কমতি রাখতে চায় না ভারত।

কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে ট্রাম্পের জন্য। আর এই নিরাপত্তা দিতে পাঁচ হনুমান নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।

সোমবার ভারত সফরে আসছেন ট্রাম্প। সফরে আগ্রায় তাজমহল দর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার।

আগ্রায় ট্রাম্পের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। আমেরিকার নিজস্ব সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি ভারতের এনএসজি এবং আধা সামরিক বাহিনীও সার্বক্ষণিক নজরদারি চালাবে।

কিন্তু, আগ্রাজুড়ে বাদরের উৎপাত নিয়ে চরম উদ্বেগে রয়েছেন নিরাপত্তা কর্মীরা। আর তার জন্যই পাঁচটি হনুমানকে মোতায়েন করা হয়েছে। ওই হনুমানগুলো প্রেসিডেন্টের কনভয়ের রুটজুড়ে নজরদারি চালাবে বলে জানা যায়।

সূত্র : ইন্ডিয়া টুডে