ডিনামাইট বোমা ব্যবহার করে ভেঙ্গে ফেলা হবে বিজিএমইএ ভবন। এছাড়াও, ভবনটি ভাঙতে বোমের কন্ট্রোল ডিমোলিশন পদ্ধতির প্রয়োগ করা হবে।
ভবনটি ভাঙার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আগে ভবনটির পর্যবেক্ষণ করেছে রাজউকের প্রতিনিধি দল। অনেক আগেই ভবনটি ভেঙে ফেলতে বেশ কয়েকবার সময় নির্ধারণ করে দেন আদালত। কিন্তু, পোশাক শিল্পের কথা বিবেচনায় প্রতিবারই এর নির্ধারিত সময়সীমা বাড়ানো হয়েছে।
তবে ডিনামাইট ব্যাবহারে ভবন ভাঙার বিষয়টি রাজউকের নির্বাহী মাজিস্ট্রেট জেসমিন আক্তার আজ (মঙ্গলবার) জানিয়েছেন। দেশে ডিনামাইট ব্যবহার করে এই প্রথম কোনো ভবন ভাঙার ঘটনা ঘটতে যাচ্ছে।
তাছাড়া, এত বড় একটি ভবন অন্যভাবে ভাঙার কোন সুযোগ নেই।

