ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে সব দোকান বন্ধের ঘোষণা


dscc#paperslife

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ সাইদুল ইসলাম মাদবর তার এলাকায় দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন।

শনিবার (২১ মার্চ) কাউন্সিলরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব দোকানপাট বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, রেস্তোরাঁ, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা, চটপটি, ছোট-বড় সব ধরনের খাবারের দোকান বন্ধ থাকবে।

এছাড়া জনস্বার্থে হাসপাতাল, ক্লিনিক,স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।