বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়ার হয়ে খেলবেন কোহলি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলবেন চারজন ভারতীয় ক্রিকেটার।

তারা হলেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ শামি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এই চারজনের নাম পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেয়া নানা কর্মসূচির বড় আকর্ষণ হল এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ।

ম্যাচ দুটিতে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে। আর বাকি মহাদেশগুলোর তারকায় ঠাসা থাকবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি।

প্রথম টি-টোয়েন্টি হবে ১৮ই মার্চ ও দ্বিতীয়টি ২০শে মার্চ। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।