তবে কি গুজবই সর্বনাশ করল ইতালির?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

প্রাণঘাতী করোনাভাইরাসের কড়াল গ্রাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। মাত্র এক মাসের ব্যবধানে মৃতের সংখ্যা হু হু করে বেড়ে এখন ১০ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও লাখ ছুঁতে যাচ্ছে। দেশটির দিকে তাকালে বোঝারই উপায় নেই এক মাস আগেও  ইতালির বেশিরভাগ মানুষ এই ভাইরাসকে গুরুত্ব দেওয়ার বদলে নানা গুজব আর ভুয়া খবরেই বেশি মেতে ছিল।

গত ৬ মার্চ, ইতালিতে তখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ৩ হাজারের মতো, মারা গিয়েছিল ১৪৮ জন। দেশটির সরকার গোটা উত্তর ইতালিকে কোয়ারেন্টিনে পাঠালেও নগরবাসীদের তা মানছিল না। এমনকি ইতালির মতো উন্নত দেশেও করোনা সংক্রমণের চেয়ে বেশি গতিতে  ছড়িয়ে পড়েছিল লেবুর শরবত আর টিকা কিনতে  পারার মতো গুজব।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে ভাইরাস মোকাবেলার নানা টোটকা দেশটির সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিল। সেগুলোর মধ্যে একটি ছিল, চীনের জানজান বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলেছেন, করোনাভাইরাস থেকে বাঁচতে তুমি যত বেশি পার ভিটামিন সি খাও।

ভাইরাল ম্যাগাজিন ডট আইটি নামে একটি নিউজ পোর্টালে এটা প্রকাশিত হওয়ার সেটির ভিউ হয়েছিল ৫ লাখ ৭৬ হাজার, আর্টিকেলটি শেয়ার হয়েছিল ৩০ হাজার ।

ওই পোস্টে ‘প্রফেসর চেন হোরিন সিইও অফ দ্য বেইজিং মিলিটারি হসপিটাল’কে উদ্ধৃত করে বলা হয়েছিল যে, লেবু রস মিশ্রিত গরম পানীয় করোনাভাইরাসের বিস্তার কমাতে পারে।

তবে ওই পোস্টের অনেক কিছুই সঠিক ছিল না বলে বিবিসি দেখিয়েছে:

চীনা ওই গবেষক ভুয়া বলে মনে হয়। কারণ তার নাম ইংরেজি অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘হোয়াট ইজ ইওর নেইম (তোমার নাম কি)’। চীনে জানজান বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই।এর আগে ক্যান্সার নিয়ে ভুয়া পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও ওই প্রফেসরের কথা বলা হয়েছিল। তাছাড়া লেবুর সরবত বা প্রচুর ভিটামিন সি এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করবে তা এখনও প্রমাণিত নয়।

হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ছড়িয়ে পড়ে লোকজনকে জীবাণুনাশক দিয়ে ঘন ঘন হাত ধোয়া ও গার্গল করার পরামর্শ দিয়ে। সেখানে বলা হয়, ভাইরাস যাতে ফুসফুসে যেতে না পারে সেজন্য গার্গল করতে হবে। তবে ঘন ঘন হাত ধোয়া উপকারী হলেও গার্গল করা কোনো কাজে দেয় বলে জানা যায়নি।

এদিকে মাসের শুরুতে ভেনিসের একটি এলাকার দোকান ও বাড়ি বাড়িতে একটি লিফলেট ছড়িয়ে পড়েছিল।

সেখানে লেখা ছিল কভিড-১৯ প্রতিরোধে অস্ট্রেলিয়ায় টিকা আবিষ্কার হয়েছে এবং বিশ্বের একমাত্র দেশ হিসেবে সুইজারল্যান্ড তা কিনেছে।

লিফলেটে বলা হয়, ভ্যাকসিনের ছয়টি ডোজ নিলে এক বছরের জন্য করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকা যাবে এবং মাত্র ৫০ ইউরোয় সেটি পাওয়া যাবে। যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছিল সেখানে।

তবে প্রকৃত বাস্তবতা হল বিশ্বে এখনও করোনাভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়নি এবং আগামী বছরের মাঝামাঝি নাগাদ তা হওয়ারও কোনো সম্ভাবনা নেই।

এই মাসের প্রথম দিকে ইতালির রাস্তায় সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে এমন একটি ভিডিও টুইটারে পোস্ট করার পর সেটি আড়াই লাখ বার দেখা হয়েছিল।

ভিডিওতে প্রথমে বলা হয়েছিল এসব গাড়ি দক্ষিণাঞ্চলীয় ফজজা শহরে, পরে সংশোধন করে বলা হয় সিসিলির পালেরমোতে।

বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় কারাগারে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর কারাগারে অস্থিরতার প্রেক্ষাপটে সেনাবাহিনীর ওই সব গাড়ি মোতায়েন করা হয়েছে।

ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে, পালেরমোর রাস্তায় সেনাবাহিনীর গাড়িগুলো ছিল সেটা সত্য, কিন্তু সেগুলোর সাথে কারাগারে অস্থিরতার কোনো সম্পর্ক ছিল না।