করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে গোটা বিশ্ব। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। বিশ্বের বড় বড় লীগ, ইভেন্ট, টুর্নামেন্ট বাতিল বা স্থগিত করা হয়েছে।
এরই মাঝে তাইওয়ানে চালু রাখা হয়েছে বেসবল খেলা। কিন্তু দর্শক ছাড়া তো খেলার মজা নেই।তাই পুতুলকে দর্শক বানিয়ে পূর্ণ করা হয়েছে গ্যালারি। বাদ্য যন্ত্র বাজানোর জন্য রাখা হয়েছে রোবট।
করোনার এই সময়টায় মাঠে দর্শক না থাকলেও, উত্তেজনা অটুট রাখতে অভিনব পন্থা বেছে নিয়েছে তাইওয়ান বেসবল কর্তৃপক্ষ।
একজন বলেন, কর্তৃপক্ষের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা করোনার মধ্যেও খেলা চালু রেখেছে। ব্যতিক্রমী এমন উদ্যাগকে স্বাগত জানাই।
খেলার মাঠের আবহ ফিরিয়ে আনতে বাদ্য যন্ত্র বাদকও এনেছে তারা। তবে যেই সেই বাদক নয়, বাদ্য যন্ত্র বাজাবেন এক একজন রোবট। শব্দের তালে তালে খেলবেন খেলোয়াড়রা। অভিনব এমন কৌশল নজর কেড়েছে ক্রীড়া বিশ্বে।

