তামিমের লাইভ আড্ডার শেষ দিন আজ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের লাইভ অনুষ্ঠান বেশ জনপ্রিয়তা লাভ করেছে অচিরেই। আজ সেই লাইভ শেষ হতে চলেছে।

করোনাভাইরাসের কারণে গৃহবন্দী সময়টাকে খানিক উপভোগ্য করতে গত ২ মে (শনিবার) তামিম ইকবাল শুরু করেছিলেন লাইভ আড্ডার। পাক্কা তিন সপ্তাহ পর আজ আরেক শনিবার (২৩ মে) শেষ হতে যাচ্ছে তার এই আয়োজন।

শেষবারের মতো সেই লাইভে যুক্ত হবেন তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ্‌ রিয়াদ।

ফলে পঞ্চপান্ডবের চারজনের আড্ডার মাধ্যমেই শেষ হতে চলেছে তামিমের এই লাইভ আড্ডার আয়োজন। এরই মধ্যে সফলভাবে ১১টি পর্ব পরিচালনা করেছেন তামিম। আজকেরটি হবে তার এই আয়োজনের দ্বাদশ পর্ব।

মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া লাইভ অনুষ্ঠানগুলো এর আগে রাত ১০টায় শুরু করেছিলেন তামিম ইকবাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।

বৃহস্পতিবার লাইভে যুক্ত হয়েছিলেন কেন উইলিয়ামসন। গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিমের লাইভে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ছিলেন বাংলাদেশের সাবেক তারকা খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নুও।

তাছাড়া এসেছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন দাস। বিদেশিদের মধ্যে আরও ছিলেন ফাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা।

তাছাড়াও বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে নিয়ে লাইভ সেশন চালিয়েছিলেন তামিম।