তিন বছরের ছেলেকে বাঁচাতে দুঃসাহসী মায়ের কাণ্ড


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
A crocodile gets out from a river in the surroundings of Manzanilla beach, Jalisco state, in the Mexican Pacific coast, on March 8, 2009. AFP PHOTO/Ronaldo Schemidt (Photo credit should read Ronaldo Schemidt/AFP/Getty Images)


নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে রান্ডার নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ৩০ বছরের মাউরিনা মুসিসিনয়ানা। ছেলেদের নদীর ধারে ছাতার তলায় রেখে ধরছিলেন মাছ। হঠাৎ চিৎকার শুনতে পান তিনি। ছুটে গিয়েই তিনি দেখেন একটা কুমির তাঁর তিন বছরের ছেলে জিডিয়নকে মুখে করে ধরে নিয়ে যাচ্ছে।

তা দেখে এক মুহূর্ত দেরি না করে, কুমিরের কাছে গিয়ে তার নাক আঙুল দিয়ে বন্ধ করে দেন। তাতে কুমিরের কামড় আলগা হতেই অন্য হাত দিয়ে কুমিরের গ্রাস থেকে ছাড়িয়ে নেন নিজের ছেলেকে। কুমির পানিতে টেনে নিয়ে যাওয়ার আগেই তার কবল থেকে মাউরিনা বাঁচিয়ে নেন নিজের ছোট্ট ছেলেকে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের গোরানেঝৌ জাতীয় উদ্যানের কাছে রান্ডার নদীর ধারে।

জানা গেছে, এই ঘটনার পরই মাউরিনা তার ছেলেকে হাসপাতালে নিয়ে যান । সেখানে জিডিয়নের চিকিৎসা চলছে। চিকিৎসাতে ছোট্ট ছেলেটি ভালোই সাড়া দিচ্ছে। তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।

এ ব্যাপারে মাউরিনা বলেছেন, ‘চিৎকার শুনতে পেয়েই ছুটে যায় আমি। তার পরই দেখি ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে বিশালাকার কুমির। বড়দের কাছে শিখেছিলাম কুমিরের নাক বন্ধ করলে তার শক্তি কমে যায়। সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে কুমিরের নাক বন্ধ করার চেষ্টা করি।’