দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
জঙ্গিবাদের ওপর প্রকাশিত এক প্রতিবেদনে এ সতর্কতার কথা জানিয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং পাকিস্তানে আল-কায়েদার দেড়শ’ থেকে ২শ’ সদস্য সক্রিয় রয়েছে। এছাড়া ভারতের কেরালা এবং কর্ণাটকে জঙ্গিগোষ্ঠী আইএসের প্রায় ২শ’ জঙ্গির উপস্থিতি রয়েছে। বর্তমানে দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার প্রধান ওসামা মাহমুদ। তবে, আফগানিস্তানের নিমরুজ, হেলমান্দ এবং কান্দাহার থেকে দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার সদস্যদের নিয়ন্ত্রণ করে তালেবান।
তাদের সাবেক নেতা আসিম উমরের মৃত্যুর প্রতিশোধ নিতে এই অঞ্চলে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গি সংগঠনটি।

