সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মূ্ল্য সূচক ইতিবাচক প্রবণতায় ফিরেছে। দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখি প্রবণতায় ছিল সূচকগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শরিয়াহ সূচক বেলা ১১টার পরে কিছুটা নিম্নমুখি থেকে পরবর্তীতে আবারো বেড়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৭৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৪৯ দশমিক ২৫ পয়েন্টে। ২৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে ২ হাজার ২১৬ দশমিক ১৭ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। ৮ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৫ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৫১১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩২২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৪০ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২৭৬টির, কমেছে ৩৮টির ও অপরিবর্তিত ছিল ২৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৪৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২ দশমিক ১৯ পয়েন্টে উন্নীত হয়। ১৬৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৩১ দশমিক শূন্য ৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ২০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৯ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ২৭৬ টাকা।
