দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১৩ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ১০২ দশমিক ৩১ পয়েন্টে। ৪ দশমিক ৫ পয়েন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ২৫০ দশমিক ৫৩ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৩ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে ১ হাজার ৪১০ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ৬৫৫টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬২১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫০৩ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩০ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮৮ দশমিক ৫৭ পয়েন্টে উন্নীত হয়। ৫ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৬ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।