দিনাজপুরে চোলাই মদ পানে চারজনের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা সংক্রমণের মধ্যেই এবার দিনাজপুরের বিরামপুরের চোলাই মদ পান করে চার জনের মৃত্যু হয়েছে। সেইসাথে অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, শান্তিনগর গ্রামের আব্দুল মতিন (২৭), মহসিন আলী (৩৮), আজিজুল ইসলাম (৩৩) ও অমৃত রায় (৩০)। গুরুত্বর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সাত্তার (৪২)।

আজ বুধবার (২৭ মে) সকালের দিকে ঘটনাটি ঘটেছে বিরামপুরের মাহমুদপুর ইউনিয়নে। এ ঘটনায় আব্দুল মান্নান নামে এক হোমিও ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টার দিকে এই পাঁচ জন উপজেলার মাহমুদপুরে স্থানীয় আদিবাসী পাড়াতে বসে চোলাই মদ পান করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মতিন, মহসিন ও আজিজুলকে মৃত বলে ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অমৃত রায় মারা যান। আব্দুস সাত্তার একজন চিকিৎসাধীন রয়েছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলাইমান হোসেন জানান, তিন জনকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান। মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় পানীয় পান করে তাদের মৃত্যু হয়েছে।