দীপিকার জুতা হাতে রণবীর!


paperslife

সম্প্রতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ক্যামেরাবন্দি হন এক বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, আর তার স্বামী অভিনেতা রণবীর সিং।

রণবীর সিং এর হাতে স্ত্রীর স্যান্ডেল পেছনে দাঁড়ানো-এমন একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এতে করে কেউ কেউ রণবীরকে ‘যত্নশীল স্বামী’ বলছেন।

বিয়ের অনুষ্ঠানে এত এত ভিড়ের মাঝে স্ত্রী দীপিকাকে শুধু রক্ষাই করেননি রণবীর, হাতে আঁকড়ে ধরেছিলেন তার স্যান্ডেলজোড়াও। ভক্তরা বলছেন, এই না হলে হাবি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক মন্তব্য করেছেন, যেমন-

‘একমাত্র এমন মানুষেরাই নারীর মন জয় করে নিতে পারে।’ আর একজন লিখেছেন, ‘দীপিকা সৌভাগ্যবতী, রণবীর যথেষ্ট ভদ্রলোক, কীভাবে যত্ন নিতে হয় জানেন।’

বেশ অনেকদিন প্রেম করার পর গত বছরের নভেম্বরে ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন দীপবীর।

কিছুদিন আগে বিয়ের অনুষ্ঠানে স্ত্রীর প্রতি অনুরাগী স্বামী দম্পতি দীপিকা ও রণবীরকে এভাবেই ক্যামেরানন্দি হন।