সম্প্রতি দেশে করোনা সংক্রমণের কারণে ইতোমধ্যে সরকার সব কিছুই ‘লকডাউন’ করে দিয়েছে। সেইসাথে করোনা আক্রান্ত রোগীদের জন্য বেশ কিছু হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে।
এরই মধ্যে এই পরিস্থিতিতে রাজধানীর সদরঘাটে পড়ে থাকা প্রায় দুইশ লঞ্চকে দেশের দুর্গম এলাকায় করোনায় আক্রান্তদের আইসোলেশনের জন্য দিয়ে দিতে নৌ মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছেন লঞ্চ মালিকরা।
লঞ্চ মালিক সমিতির এই প্রস্তাব রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।
লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা ও এম ভি পারাবত লঞ্চ কোম্পানির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি জানান, সরকার যেকোন সময় চাইলে মালিকরা দুইশত লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন। তিনি আরও জানান, সরকার এই ব্যবস্থা নিলে এই লঞ্চগুলিতে প্রায় ৮০ হাজার লোককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

