দুর্দান্ত শুরু পর্তুগালের, জিতেছে ইংল্যান্ড, বেলজিয়াম এবং ফ্রান্সও


দুর্দান্ত শুরু পর্তুগালের, জিতেছে ইংল্যান্ড, বেলজিয়াম এবং ফ্রান্সও

উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা দুর্দান্ত হয়েছে পর্তুগালের। ক্রোয়েশিয়াকে ৪-১ গোলো হারিয়েছে ফের্নান্দো সান্তোসের দল। দারুণ আক্রমণাত্মক ফুটবলে খেলে ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব বুঝতেই দেন বাকিরা।

অপর ম্যাচে কষ্টে করে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেল দুই দলই, ইংল্যান্ড ও আইসল্যান্ড । রাহিম স্টার্লিং সফল স্পট কিকে ইংল্যান্ডকে এগিয়ে নিলেন। সমতা টানতে পারলেন না আইসল্যান্ডের বিরকির বিয়ারনাসন। ফলাফল ইংল্যান্ড ১-০ আইসল্যান্ড।

আরও পড়ুন : ক্রিকেটকে বিদায় জানালেন ইয়ান বেল

জাহাজ ভাড়া চলছে মিশন ইম্পসিবল ৭-এর শুটিং পসিবল করার কাজ

অন্যদিকে হেসে-খেলে ডেনমার্ককে ২-০ গোলো হারিয়েছে বেলজিয়াম। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়া বেলজিয়াম বিরতির পর জালের দেখা পেল আরও একবার।

উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের গোলে সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।