‘দেশে করোনা আক্রান্ত ৩ জনের ২ জন সুস্থ’


Meerjady Sabrina Flora #paperslife

দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর জানিয়েছে, করোনা আক্রান্ত ৩ বাংলাদেশির ২ জন সুস্থ। শীঘ্র তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

আজ বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বুধবার দুপুর থেকে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে।

ফ্লোরা বলেন, বাংলাদেশে মোট পরীক্ষা করা হয়েছে ১৪২ জনের। সারা দেশে আইসোলেশনে রাখা হয়েছে ৮ জনকে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও জানিয়েছেন, সিঙ্গাপুরে করোনাভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪ বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে এখনও আইসোলেশনে আছেন এক বাংলাদেশি।