দেশে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৭২৭ জন চিকিৎসক। একই সঙ্গে ৬০০ নার্সও শনাক্ত হয়েছেন।
গতকাল শনিবার (১৬ মে) রাতে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এই তথ্য জানিয়েছে।
এতিকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। ১৮২ জন চিকিৎসক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ১৫২ জনের এখনও চিকিৎসা চলছে। বাকিরা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে এবং আইসোলেশনে।
দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল হিসেবে এখন পর্যন্ত ৫৯৬ জন নার্সের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছেন ৭৩টি সরকারি হাসপাতালের ৪২৭ নার্স। এছাড়াও ২৬টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ১৬৯ জন নার্স।
আক্রান্ত নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকিরা চিকিৎসাধীন বা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তাই সব মিলিয়ে বাংলাদেশের হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী এখনই স্বাস্থ্য পরিষেবার কাজে ফিরতে পারছেন না।
এতে করোনা মোকাবেলায় দেশের স্বাস্থ্যখাত বর্তমানে সঙ্কটের সম্মুখীন।

