বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। দেশে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৬ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮৪ জনে।
দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।
গেল ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাস শনাক্ত হওয়ার পর খুব দ্রুতই সেখানে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর তা ছড়ায় বিশ্বের অন্যান্য দেশে।
সারা বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২২ লাখ ৫৮ হাজার ৯০৯ জনের শরীরে। এতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৮৩৭ জন।

