দেশে নতুন আক্রান্ত ২১৯, মোট ১২শ ছাড়াল



দেশে নতুন আক্রান্ত ২১৯, মোট ১২শ ছাড়াল
Viruses in human lungs, 3D illustration. Conceptual image for viral pneumonia, flu, MERS-CoV, SARS, Adenoviruses and other respiratory viruses


নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২১৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ২৬ মার্চ থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এর পরও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে করোনা আক্রান্তে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ। অন্যদিকে ভাইরাসটিতে মারা গেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ।

বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

পেপার’স লাইফ/জাতীয়