দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৬৮৬ জনের।
এদিকে দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জন। এছাড়াও নতুন করে আরও ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা.নাসিমা সুলতানা।
উল্লেখ্য প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ১৭ হাজার ৬৯৯ জন। সেইসাথে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬২০ জনের।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের এক জরিপে দেখা যায় এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭ লাখ ৮২ হাজার ৪২৫ জন। এদের মধ্যে ১৭ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের মধ্যে ৫৮ হাজার ২১৮ জনের অবস্থা গুরুতর।

