দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯১৩ জনে। এছাড়াও, গত ১ দিনে নতুন করে মৃত্যু হয়েছে ৭ জনের।
এর মধ্যে ঢাকার ভিতরে ৫ সিলেটে ১ জন, রাজশাহী ১ জন। সেইসাথে মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জন। দেশে করোনা সংক্রমণের ৫১ তম দিন আজ। নমুনা পরীক্ষা হয়েছে ৩৮১২ জনের।
এদিকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৩১ জন।
আজ সোমবার (২৭ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা.নাসিমা সুলতানা।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বের মোট ২৯ লাখ ৯৪ হাজার ৯৫৮ জন আক্রান্ত হয়েছে এবং মৃতু হয়েছে ২ লাখ ৬ হাজার ৯৯৭ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৭৮ হাজার ৯২৩ জন।
সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় প্রথম সারিতে থাকা ইউরোপের দেশ ইতালি, ফ্রান্স ও স্পেনে লকডাউন কিছুটা শিথিল করার প্রস্তুতি চলছে। করোনার প্রাদুর্ভাব কিছু কমে আসায় এ সিদ্ধান্ত বলে জানা যায়।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডেইলি লা রিপাবলিকা জানিয়েছে, আগামী ৪ মে থেকে উৎপাদন ব্যবস্থা পুনরায় চালু হতে পারে। তবে স্কুল কলেজ বন্ধ থাকবে। এই সপ্তাহেই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।
জানা যায়, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গত মার্চে ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম লকডাউন ঘোষণা করে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন, আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের।
ইতালির পরে মহামারি ছড়িয়ে পড়লেও স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন, আর মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯০ জনের।
অন্যদিকে, করোনায় আক্রান্ত এবং মৃতের হার কমতে থাকায় লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬২৩ হাজার ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৮৫৬ জনের।

