প্রাণঘাতী করোনায় বাংলাদেশে আরও দুজনের দেহে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬ জন।
ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন। নতুন করোনা সনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৫৭ যিনি সম্প্রতি সৌদি আরব থেকেে দেশে এসেছেেন। অপরজনের বয়স ৫৫ হলেও তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন সে তথ্য এখনো জানা যায়নি।
গেল ২৪ ঘণ্টায় মোট ১৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে দুইজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
পেপারস লাইফ/নিউজ/জাতীয়

