এবার করোনা দেশে আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্মরত কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। জানা যায়, গত বুধবার ওই চ্যানেলের দুজন প্রডিউসারসহ একজন নিউজ এডিটর আর একজন রিপোর্টারের করোনা শনাক্ত করা হয়।
এর আগে দেশের অন্য আরেকটি বেসরকারি চ্যানেলের এক কর্মকর্তা করোনা শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা আরও ১৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনের গাজীপুর প্রতিনিধিরও করোনা আক্রান্ত খবর পাওয়া গেছে।
তবে দেশের বেসরকারি টিভি ছাড়াও কয়েকটি দৈনিক পত্রিকার সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। সেসময় আইইডিসিআরের পরামর্শে শতাধিক সাংবাদিক-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে একটি টেলিভিশনের ৪৭ সংবাদকর্মীর কোয়ারেন্টাইন শেষ হয়েছে। তাদের কারও মধ্যে কোনো উপসর্গ দেখা যায় নি।
দেশে চলমান করোনা সংক্রমণের কারণে সাংবাদিকদের করোনায় আক্রান্তের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। সেইসাথে গণমাধ্যমকর্মীদের অভিযোগ যে, সাংবাদিকদের তাদের নিজস্ব কর্মক্ষেত্র থেকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী না দিয়েই অ্যাসাইনমেন্টে পাঠানো হচ্ছে।

