দেশের আরও তিন জেলা ‘লকডাউন’ ঘোষণা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে চলমান করোনা প্রকোপে এবার লকডাউন ঘোষণা করা হয়েছে তিন জেলাকে। এর আগে এর আগে চাঁদপুর, জামালপুর ও নারায়ণগঞ্জ জেলা লকডাউন করা হয়।

করোনা বিস্তার প্রতিরোধে সরকারের এই পদক্ষেপ নেয়া জেলাগুলো হচ্ছে-

গাইবান্ধা

করোনা সংক্রমণ ঠেকাতে গাইবান্ধা জেলা লকডাউন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিকাল ৫টা থেকে এই লকডাউন কার্যকর হয়। জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা লকডাউন করা হয়েছে। গাইবান্ধার যেসব সংযোগ সড়ক রয়েছে, তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে। তাই সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কুমিল্লা

করোনাভাইরাস সংক্রমণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন করেছে প্রশাসন। সেইসঙ্গে জেলায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর এ কথা জানিয়েছেন।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে ডিসি জানান, করোনার সংক্রমণ রোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ কুমিল্লায় প্রবেশ এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

এ পর্যন্ত কুমিল্লার দুটি উপজেলায় তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে একাধিক বাড়ি।

নোয়াখালী

আগামীকাল শনিবার (১১ এপ্রিল) থেকে নোয়াখালী জেলাকে লকডাউন করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক এবং করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি তন্ময় দাস। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে এই ঘোষণা জারি করা হয়।

নোয়াখালী জেলাকে ১১ এপ্রিল ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন করা হচ্ছে। করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় জেলাকে লকডাউন করা হচ্ছে। সড়ক ও নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ বা বের হতে পারবেন না। আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উল্লেখ্য, দেশে ইতোমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এছাড়াও গত বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১১২ জন। মারা গেছেন মোট ২১ জন।

পেপার’স লাইফ/খবর/জাতীয়