করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে দেশ জুড়ে। রাস্তাঘাটে জনমানুষের সংখ্যা কমে গিয়েছে, কমেছে যানবাহনের পরিমাণ। তারপরও দেশজুড়ে ঘটছে সড়ক দুর্ঘটনা।
গত শনিবার ও রবিবার সংঘটিত এসব সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে বলে জানা গেছে।
এসব দুর্ঘটনাগুলো সংঘটিত হয় – সাতকানিয়া (চট্টগ্রাম), মহেশপুর (ঝিনাইদহ), আড়াইহাজার (নারায়ণগঞ্জ), কালিহাতী (টাঙ্গাইল), কালাই (জয়পুরহাট), স্বরূপকাঠি (পিরোজপু), মোহনপুর (রাজশাহী) অঞ্চলে।
জানা যায়, সাতকানিয়া অঞ্চলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ বাবুল নামে এক আরোহী নিহত হয়েছেন। মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুন মন্ডল নামে এক ব্যক্রি নিহত হয়েছেন।
আরও জানা যায়, আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের তেলবাহী ট্রাক উলটে অজ্ঞাত এক রিকশা চালক নিহত হয়েছেন। কালিহাতীতে গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা যায়।
তাছাড়া, কালাইয়ে অটোভ্যানের ধাক্কায় ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া স্বরূপকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মোহনপুরে ট্রাকের ধাক্কায় রহিমা বেগম নামে এক জন নিহত হয়েছেন।

