বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার সব স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক আদেশে একথা জানিয়েছে।
এ আদেশে বলা হয়, বাংলাদেশের ভেতরে করোনাভাইরাসের আরও ছড়িয়ে পড়া রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

