‘অজগর’ ভয়ানক এক নাম। নাম শুনলেই অনেকে আঁতকে উঠে। এযাবৎকালের সবচেয়ে বড় ১৭ ফুট লম্বার ৬৪ কেজি ওজনের এ ‘অজগর’ (পাইথন) ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায়। অজগরটি বার্মিজ প্রজাতির নারী অজগর।
দক্ষিণ ফ্লোরিডার জাতীয় উদ্যান ‘বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভ’ এর ফেইসবুক পেইজে দেখা যায়, চারজন লোক এই দীর্ঘকায় ‘নারী অজগরটি’ ধরে রেখেছেন। এই জাতীয় সাপ হরিণ বা কুমির সহজেই গিলে খেয়ে ফেলতে পারে।
এই নারী অজগরটি ধরা হয় পুরুষ অজগরের শরীরে রেডিও ট্রান্সমিটার লাগিয়ে। ৭৩ টি ডিম নিয়ে বাচ্চা ফোটাতে বসেছিলেন এই ‘নারী অজগরটি’, সেই অবস্থায় ধরা হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় এই অজগরটি।

