বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। এরই মধ্যে দলগুলো অবস্থান করছে সিলেটে। প্রথমবারের মত সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএল। এবারই প্রথম ঢাকা ও চট্রগ্রামের বাইরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর।
নতুন আঙ্গিকে, নতুন নিয়মে শুরু হচ্ছে এবারের বিপিএল। প্রথম দুই আসরে একটি দল পাঁচজন বিদেশী খেলোয়াড় নিয়ে খেলতে পারলেও তৃতীয় ও চতুর্থ আসরে একটি ম্যাচে চারজন নিয়ে খেলার নিয়ম ছিল। আবারো নতুন নিয়মে একটি দল প্রতি ম্যাচে পাঁচজন বিদেশী খেলোয়াড় নিয়ে খেলতে পারবে।
প্রতিবার বিপিএল সম্প্রচারের দায়িত্ব পালন করতো বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল নাইন’। কিন্তু এবার ‘গাজী টিভি’ (জিটিভি) বিপিএলের পঞ্চম আসরের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে।
প্রথমবারের মত ঢাকার বাইরেই শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এই টি২০ টুর্নামেন্ট। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছয়দিন চলবে বিপিএল-৫ এর প্রথম পর্ব। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস ও এবারের নতুন দল সিলেট সিক্সার্সের খেলা দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
এক নজরে সিলেট অঞ্চলে বিপিএল সময়সূচি।
৪ঠা নভেম্বর
১. ঢাকা ডিনামাইটস বনাম সিলেট সিক্সার্স
সময় – দুপুর ২.৩০
২. রাজশাহী কিংস বনাম রংপুর রাইডার্স
সময় – সন্ধ্যা ৭.৩০
৫ই নভেম্বর
১. সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টরিয়ান্স
সময় – দুপুর ২.০০
২. খুলনা টাইটান্স বনাম ঢাকা ডাইনামাইটস
সময় – সন্ধ্যা ৭.০০
৬ই নভেম্বর
বিরতি
৭ই নভেম্বর
১. চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টরিয়ান্স
সময় – দুপুর ২.০০
২. সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস
সময় – সন্ধ্যা ৭.০০
৮ই নভেম্বর
১. রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস
সময় – দুপুর ২.০০
২. সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটান্স
সময় – সন্ধ্যা ৭.০০
