নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরিক্ষা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

কেন্দ্রীয় ভর্তিপরীক্ষার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে, এমন সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কেবল বড় বিশ্ববিদ্যালয়গুলোর মত দেওয়া বাকি ছিল।

নানা আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় রাজি হওয়ায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিজ নিজ স্বতন্ত্রতা বজায় রেখেই প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে কেন্দ্রীয় ভর্তিপরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেবিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে কমিশনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় ভর্তিপরীক্ষার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ স্বতন্ত্রতা বজায় রেখে ইতোপূর্বে যেভাবে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউজিসি তাদের প্রস্তাবনায় বলছে, কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় তিনদিন আলাদা আলাদা ভর্তিপরীক্ষা নেওয়া হবে। ভর্তিপরীক্ষার ফলাফল দেওয়ার পর কেন্দ্রীয় ভর্তি কমিটির কাজ শেষ হবে।

পরবর্তীকালে প্রত্যেক বিশ্ববিদ্যালয় প্রচলিত পদ্ধতিতে নিজ নিজ প্রয়োজনীয় শর্তাবলী সংযোজন করে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ভর্তিপরীক্ষায় প্রাপ্ত স্কোরকে বিবেচনা করেই ছাত্র-ছাত্রী ভর্তি করবে।

বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ এবং সিনিয়র শিক্ষকদের নিয়ে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখার জন্য আলাদা আলাদা তিনটি কেন্দ্রীয় ভর্তিপরীক্ষা কমিটি গঠন করা হবে।

এই তিন শাখায় তিনদিন আলাদা আলাদা ভর্তিপরীক্ষা নেওয়া হবে। ভর্তিপরীক্ষার ফল প্রকাশের পর কেন্দ্রীয় ভর্তি কমিটির কাজ শেষ হবে।

প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়েই ভর্তিপরীক্ষার কেন্দ্র থাকবে। ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী অভিন্ন প্রশ্নে পছন্দ করা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে।

কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তাদের পরীক্ষা নেওয়ার সামর্থ্যের অতিরিক্ত আবেদন পাওয়া যায় সেক্ষেত্রে মেধাক্রমানুযায়ী নিকটতম বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

বিশেষায়িত বিভাগগুলো যেমন- স্থাপত্য, চারুকলা ও সঙ্গীত তাদের প্রয়োজনমত শুধু ব্যবহারিক পরীক্ষা নিতে পারবে।

বর্তমানে প্রচলিত ভর্তিপরীক্ষায় ভর্তিকালীন সময়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ভোগান্তি এবং আর্থিক ব্যয় নিরসনের জন্য এ ধরনের কেন্দ্রীয় ভর্তিপরীক্ষা পদ্ধতি নেওয়ার উদ্যোগ যুক্তিযুক্ত কারণেই গ্রহণ করা হয়েছে হয়েছে বলে জানায় ইউজিসি।