নতুন প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন



প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারক সৈয়দ মাহমুদ হোসেন। আজ শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিয়োগ আদেশে স্বাক্ষর করেছেন।
বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি পদে শুক্রবারই নিয়োগ দিচ্ছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক জানানোর ঘণ্টাখানের মধ্যে এই খবর এল।
উল্লেখ্য, নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা গত নভেম্বরে পদত্যাগ করার পর থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির পদটি শূন্য। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন; প্রধান বিচারপতি নিয়োগে সময়ের বাধ্যবাধকতা নেই   
প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ওয়াহ্হাব মিঞাই প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন: আইনমন্ত্রী