নবজাতককে গাড়িতে রেখেই চলে গেলেন মা-বাবা


paperslife

যার জন্য এত আয়োজন তাকে রেখেই গাড়ি থেকে নেমে গেলেন বাবা-মা। ঘটনাটি ঘটেছে জার্মানিতে।

মনে আনন্দ নিয়ে হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরছিলেন নতুন বাবা-মা। কিন্তু ছন্দপতন হল অস্বাভাবিক এক কারণে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ট্যাক্সি থেকে সব নামানো হল, নেমে গেলেন বাবা-মাও।

হামবুর্গ পুলিশ থেকে জানা গেছে, সম্প্রতি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন ওই দম্পতি। এক মাসের প্রথম সন্তানকে গাড়ি থেকে নামিয়ে, মালপত্র নামিয়ে নিজেরা নেমে ভাড়া দেন তারা।

বাড়ি ঢোকার পর তাদের মনে পড়ে সদ্যোজাতকেই নামানো হয়নি। ততক্ষণে ওই ট্যাক্সি চলে গেছে অন্য কোথাও। একটি আন্ডারগ্রাউন্ড গ্যারাজে গাড়ি রেখে দুপুরের খাবার খেতে চলে যান চালক।

পরে নতুন এক প্যাসেঞ্জারকে তোলার সময় বাচ্চার কান্নার আওয়াজ পান তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। পরে পুলিশের তৎপরতায় সদ্যোজাতকে ফিরে পান ওই দম্পতি।

নিজেদের সদ্যোজাতকে গাড়ি থেকে নামাতে ভুলে যাওয়া এটাই সম্ভবত এই দম্পতির সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা।