বিশেষ অভিযানে আবদুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিক নামে এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে আবদুস সামাদকে অস্ত্র ও ডেটোনেটরসহ সালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অপর দুজন হলেন জিয়াদুল ইসলাম ও আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশির। গ্রেফতারের সময় এদের কাজ থেকে ২০০টি ডেটোনেটর, একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দেয়া সূত্রানুযায়ী, আবদুস সামাদের বাড়ি দিনাজপুরে। ২০০২ সালে দাওয়া হাদিস ও ২০১১ সালে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছে। জিয়াদুল ও আজিজুলের বাড়ি চাপাইনবাবগঞ্জে। এর মধ্যে জিয়াদুল ৪র্থ শ্রেনি পর্যন্ত এবং আজিজুল দাখিল মাদ্রাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়েছে। সে ২০১০ সালে জেএমবিতে যোগ দেন। ২০১৪ সালে তামিম চৌধুরীর সঙ্গে মিলে ‘জুনদ আল তাওহীদ আল খিলাফাহ’ নামক একটি দল গঠন করে। ওই দলে তামিম প্রধান ও সে সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
