নাঈমের জোড়া আঘাতে খেলায় ফিরল বাংলাদেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

৮ রানে প্রথম উইকেট নেই, সেখান থেকে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে শেষে সেই এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮০ রান জমা করেছিল সফরকারী জিম্বাবুয়ে। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে স্বাগতিকদের বিপক্ষে বেশ ভালো মতোই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওপেনার প্রিন্স মাসভরে ও অধিনায়ক ক্রেগ আরভিন।

লাঞ্চ বিরতি থেকে ফিরে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছিলেন আরভিন-মাসভরে জুটি। শত রান পেরোনো জুটি ভেঙেছে ১০২ রানে।

দলীয় ১১১ রানে প্রিন্স মাসভরেকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন তরুণ অফ স্পিনার নাঈম ইসলাম। এরপর ফেরান অভিজ্ঞ  ব্রেন্ডন টেইলরকেও।

মাসভরে ৬৪ ও টেইলর ১০ রানে আউট হয়েছেন। ক্রিজে আরভিন অপরাজিত আছেন ৫৮ রানে, তার সাথে জুটি বেঁধেছেন সিকান্দার রাজা।

প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ তিন উইকেটে ১৪১ রান।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। আগের টেস্টে খেলা মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন স্কোয়াডেই নেই। তাদের জায়গায় একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও তরুণ অফ স্পিনার নাঈম হাসান।

জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেসার চার্ল্টন টিশুমা। একাদশে ফিরেছেন আইন্সলে এনডিলোভু।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

জিম্বাবুয়ে দল: প্রিন্স মাসভরে, কেভিন কাসুজা, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ডোনাল্ড ট্রিপিয়ানো, ভিক্টর নিয়াওচি, আইনসলে এন্দলোভু, চার্ল্টন শুমা।