বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাসহ ২৪ শ্রীলঙ্কান নাগরিক গ্রেফতার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় চারটি মাছ ধরার নৌকাসহ ২৪ শ্রীলঙ্কান নাগরিককে গ্রেফতার করেছে নৌবাহিনী।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে টহলকালে এই চারটি নৌজানকে আটক করে।

এ বিষয়ে পতেঙ্গা থানা সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে টহল দিচ্ছিল। এ সময় অচোনা, সানজু পুঠা, সি হর্স ও ডেনান মেরিন আচোনা নামে চারটি মাছ ধরার নৌকাকে আটক করা হয়।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা দায়ের করেছেন নৌবাহিনীর কর্মকর্তা শফিকুল ইসলাম। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানা উপপরিদর্শক মো. আবু সাঈদ রানা জানান, নৌবাহিনীর সদস্যরা ২৪ জন শ্রীলঙ্কান জেলেকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের হয়েছে। তবে ওই জেলেদের দাবি, স্রোতের টানে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন তারা।

আটক জেলেরা হলেন- টি মানজুলা ডি সিলভা (২৯), কে জানাত (৪৭), জিহান (২২), টি পেসান্না (২৪), পি আনতুনি (২৩), নিমেষ (২২), ডিনেশ ডামিরা (৩৬), সামন্তকুমার (৩৬), লর্ড জান্দিমার (২৮), টি নিরোশন (২৬), ডি মানচ (৩০), ডিনেশ লাসাংতে (২৮), প্রদীপ (৩১), লীসান্তাজায়া (৩৩), সামন কুমার (৩১), গায়ান (৩৮), আরপি ডিপপি (৩৬), নিশান (৩১), নিদুশান (৩২), ওয়াচিরে (৩৪), জুসান্ত কুমার (৩৪), উদয় কুমার (৪০), দানুকা প্রভা (৪০) ও দিপাল কুমার (৪১)।